হোম > আইন-আদালত

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জঙ্গি সাজিয়ে ৭ জনকে হত্যা

স্টাফ রিপোর্টার

২০১৬ সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে ৭ জনকে হত্যার ঘটনায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

প্রসিকিউশন জানায়, ২০১৬ সালে দেশের বিভিন্ন জেলা থেকে কিছু যুবককে বেআইনিভাবে আটক করা হয়। তারা বিভিন্ন মাদরাসার ছাত্র ও ইসলামি মনোভাবাপন্ন ছিল। পরবর্তীতে গাজীপুরের একটি বাসায় তাদের বাইরে থেকে তালাবদ্ধ করে জঙ্গি নাটক সাজিয়ে গুলি করে হত্যা করা হয়।

ওই ঘটনায় নিহত মাদরাসাছাত্র ইব্রাহিমের বাবা ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। এরই ফলশ্রুতিতে সোমবার এ মামলায় তৎকালীন এসবি প্রধান ও সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী ছাড়াও সিটিটিসির তৎকালীন প্রধান মনিরুলইসলাম, গাজীপুর মেট্রোপলিটনের তৎকালীন কমিশনার হারুন অর রশীদসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আবেদন মঞ্জুর করে ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আজ সোমবার এই পরোয়ানা জারি করেছেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ অক্টোবর সময় নির্ধারণ করা হয়েছে।

পরীমণির সঙ্গে পরকীয়া: বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

জঙ্গি হিসেবে স্বীকারোক্তি দিতে কয়েকজন মিলে নির্যাতন করত

জালিয়াতি মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে

আত্মসমর্পণের পর কারাগারে অভিনেতা জাহের আলভী

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

টিকটকার তোহা ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণের শুনানি আজ

রাষ্ট্রদ্রোহ মামলা: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৪ জুলাই

ওসি বললেন, তোমাকেই ক্রসফায়ারে দিতে হবে

ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত সেই নেতা গ্রেপ্তার