হোম > আইন-আদালত

সজিব ওয়াজেদ জয়সহ ৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

মানবতাবিরোধী অপরাধ

স্টাফ রিপোর্টার

পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ছবি : সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও ছেলে সজিব ওয়াজেদ জয়সহ চার আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইুব্যনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে।

বুধবার সন্ধ্যায় ট্রাইব্যুনালের খবর সংগ্রহকারী হোয়াটসঅ্যাপ গ্রুপে এ তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

তিনি লিখেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সজিব ওয়াজেদ জয়, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান এবং আনিসুল হকে বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন।’

তদন্ত প্রতিবেদনের বিষয়ে আরেকটু বিস্তারিত জানতে প্রসিকিউটর তামীমকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

গত বছর জুলাই অভ্যুত্থানের অনেক আগে থেকেই দেশের বাইরে ছিলেন জয়। মামলার অন্য তিন আসামি জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান এবং আনিসুল হককে গ্রেপ্তার করার পর ট্রাইব্যুনালের নির্দেশে কারাগারে রাখা হয়েছে।

সারোয়ার আলমগীরের গেজেট শপথ স্থগিত, রুল নিষ্পত্তির নির্দেশ

স্বাধীন সচিবালয় নিয়ে হাইকোর্টের রায়ের আপিল শুনানি ১ সেপ্টেম্বর

প্রথমবারের মতো অবকাশকালীন ছুটিতে যাচ্ছে আইসিটি ট্রাইব্যুনাল

নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ৪ জনের বিরুদ্ধে তদন্তে সিআইডি

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগের ১৩ নেতাকর্মী রিমান্ডে

হাঁটুতে গুলি করে বালি ঢুকিয়ে দেয় পুলিশ, পা কেটে ফেলতে হয় দুই শিবির নেতার

বারকাতের জামিন, পেতে পারেন মুক্তি

রামিসা হত্যা মামলায় স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ

রামিসা হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

বিচার বিভাগের পৃথক সচিবালয়ের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ১ সেপ্টেম্বর