হোম > আইন-আদালত

কদমতলীতে যুবককে হত্যার দায়ে আসামি অনিকের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

রাজধানীর কদমতলীতে সাজেদুর রহমান সাজু নামে এক যুবককে গুলি করে হত্যার দায়ে আসামি অনিক হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে বিশ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার ঢাকার বিশেষ জজ-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এরপর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০১২ সালের ২৩ জানুয়ারি কদমতলীর খোরশেদ আলী সরদার রোড়ের বুড়ির বাড়ীর মসজিদের পাশে ব্যাডমিন্টন খেলার সময় পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম সাজেদুর রহমান সাজুকে গুলি করে ও কুপিয়ে জখম করে আসামি অনিকসহ ৭ থেকে ৮ জন। আহত অবস্থায় সাজুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় ভুক্তভোগীর বাবা সাইদুর রহমান সাঈদ কদমতলী থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর অনিককে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৫ সালের ১৫ নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে এ মামলায় ১০ জন সাক্ষীর আদালতে সাক্ষ্য দেয়।

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার কারাগারে

হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ

দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগে সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব বরখাস্ত