হোম > আইন-আদালত

প্রথম আলোর সম্পাদকসহ ৩ জনের নামে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

ধর্মীয় অনুভূতিতে আঘাত

আতিকুর রহমান নগরী

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দৈনিক প্রথম আলোর সম্পাদকসহ তিনজনের নামে মামলা হয়েছে। সেইসঙ্গে সিআইডিকে তদন্তের নির্দেশও দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) এ আদেশ দেন আদালত।

সম্প্রতি নজরুল ইসলাম নামে সংক্ষুব্ধ এক ব্যক্তি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পত্রিকাটির সম্পাদক, প্রকাশক ও এক গ্রাফিক্স ডিজাইনারের বিরুদ্ধে মামলার আবেদন করেন। আজ আদালত মামলা গ্রহণ করে তদন্তের নির্দেশ দেন।

নজরুল ইসলাম তার আবেদনে উল্লেখ করেন, গত ৩০ মার্চ প্রথম আলো পত্রিকার প্রথম পাতার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ কলামের হেডলাইনে ঈদ মোবারক লেখা একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে।

এ কাজটি একটি সচেতন ও সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ঈদুল ফিতরের মতো মহান ধর্মীয় উৎসবকে অপমানিত এবং হেয় করার ঘৃণ্য প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।

তার অভিযোগে আরও বলা হয়, আসামিরা স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছাকৃত ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে ব্যঙ্গাত্মক কার্টুন ছেপে মুসলিম উম্মাহর ঈদের মতো পবিত্র ইবাদতকে হেয় প্রতিপন্ন ও অবমাননা করেছেন।

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার

অধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর হামলা, রিমান্ডে সানি সাহা

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর

সাবেক সিটিটিসি প্রধান আসাদুজ্জামানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইনুর ১০ বছর কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

উগ্রবাদ ও নাশকতার অভিযোগে গ্রেপ্তার ১২ যুবক তিন দিনের রিমান্ড

উগ্রবাদী তৎপরতা: ১১ যুবকের ৭ দিনের রিমান্ড আবেদন সিটিটিসির

জিয়াউলের নেতৃত্বে ২২ হত্যা, জানতেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি

একযোগে ৯৯ বিচারককে বদলি