হোম > আইন-আদালত

আলেপ উদ্দিনসহ পাঁচ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ

স্টাফ রিপোর্টার

আওয়ামীলীগের ফ্যাসিবাদী শাসনামলে জোরপূর্বক গুমের ঘটনায় পুলিশ কর্মকর্তা আলেপ উদ্দিনসহ ৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ অভিযোগ দাখিল করেন ভয়েস অফ এনফোর্স ডিসয়াপ্যারেড পারসন নামক সংগঠনের ( ভয়েড ) ১০ জন ব্যক্তি।

তারা হলেন, আবদুল কাইয়ুম মিঠু, আব্দুল্লাহ, আল হোসাইন. মো. ওবায়দুল, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ তাওয়াবুর রহমান, মোহাম্মদ আল আমিন সরকার, আবু জাফর, শামীম মিয়া, মোহাম্মদ লোকমান মিয়া, মোহাম্মদ হাবিবুর রহমান ও বাহাউদ্দিন।

অভিযোগ জমা দেওয়ার পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের কথা বলেন সংগঠনের সেক্রেটারি আব্দুল কাউয়ুম মিঠু।

তিনি বলেন, তৎকালীন হাসিনা সরকারের সমালোচনা করে কথা বলা, জুমার খুতবায় বক্তব্য দেওয়া, বিভিন্ন ব্লগারদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালিখি করা, ইসলামবিদ্বেষীদের বিরুদ্ধে ব্লগিং করায় তাদের দশ জনকে জোরপূর্বক গুম করে আটক রেখে নির্যাতন করা হয়।

কাইয়ুম বলেন, দশ জনের একজন হলেন মোজাম্মেল হোসেন সাইমন। তাকে গুম করে অভিজিৎ হত্যা মামলায় আসামি করা হয়েছিলো। তাকে দীর্ঘদিন গুম রেখে ভয়ভীতি দেখিয়ে, বাবা-মাকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ১৬৪ ধারায় অভিজিৎ হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়। সেই মামলায় তাকে মৃত্যুদন্ডও দেওয়া হয়। তিনি এখনো কারাগারে রয়েছেন। তার পক্ষে তার ভাই আব্দুল্লাহ হোসেন অভিযোগ করেন।

গুম করে একটি কক্ষে রাখা হয় মনে হয় জীবন্ত কবরে ছিলাম

জুলাই সনদের কার্যক্রম স্থগিত চেয়ে রিটের আদেশ আজ

সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীসহ ৩৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

হাসিনাসহ ৪৯৪ জনকে অব্যাহতির সুপারিশ পুলিশের

মেনন-কামরুলের বিরুদ্ধে আনুষ্ঠনিক অভিযোগ গঠনের আবেদন

খণ্ডিত লাশ উদ্ধার: গ্রেপ্তার শাহীন ৪ দিনের রিমান্ডে

সাবেক এমপি দিদারুল আলম ও তার স্ত্রীর আয়কর নথি জব্দ

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, ৯ মার্চ শুনানি

আলভীদের বিরুদ্ধে ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি