হোম > আইন-আদালত

সেনা হেফাজতে থাকাদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

আতিকুর রহমান নগরী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, গুমের মামলায় সেনা হেফাজতে থাকাদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনকিছু জানানো হয়নি। রোববার দুুপুরে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে।

তাজুল ইসলাম বলেন, গুমের মামলায় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিষয়ে আইনি কোনো মতামত চাইলে দেয়া হবে। তবে আইনের সাধারণ বিধান হচ্ছে আসামি গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হয়। এরপর সিদ্ধান্ত নেবেন আদালত।

এদিকে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। সকালে তাজুল ইসলাম প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাংচুর, ১১ আসামি রিমান্ডে

ধর্ষণ মামলার দ্রুত অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত মন্ত্রিসভায়

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন বৈষম্যবিরোধী ছাত্র নেতা রিয়াদ

সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর হাইকোর্টে মামলা

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্টশিট হেফাজতে নেওয়ার নির্দেশ

তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ফের সময় বাড়ল

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল গ্রেপ্তার

নানক-তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৮ এপ্রিল

৬ লাশ পোড়ানো মামলা: সাবেক এমপিসহ ৬ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ