হোম > আইন-আদালত

আমার ভাইয়ের মাথার পেছন দিক দিয়ে গুলি ঢুকে বাম চোখের ওপর দিয়ে বেরিয়ে যায়

ট্রাইব্যুনালে জবানবন্দি

স্টাফ রিপোর্টার

জুলাই বিপ্লবের সময় রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে ১১তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন শহীদ মামুন মিয়া ভাই মো. রুবেল।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জবানবন্দি দেন তিনি।

জবানবন্দিতে রুবেল বলেন, আমার বর্তমান বয়স ৩০ বছর। আমি শহীদ মামুনের বড় ভাই। আমার ভাই মামুন সরকারী তিতুমীর কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলো। ১১ জুলাই দুপুর ২টায় আমার প্রতিবেশী নিরবের মাধ্যমে জানতে পারি, মামুন মিয়া গুলিবিদ্ধ হয়েছে। নিরব আমাকে বলে, মামা রক্ত লাগবে দ্রুত ব্যবস্থা করেন। মামুন নিউরো সায়েন্স হাসপাতালে আছে। পরে হাসপাতালে এসে দেখি আমার ভাই অক্সিজেন লাগানো অবস্থায় আছে। আমার ভাইয়ের মাথার পিছন দিক থেকে গুলি লেগে, বাম চোখের উপর দিয়ে বেরিয়ে যায়। সেখানে তার অপারেশন হয়। পরবর্তীতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ১৯ জুলাই সকাল সাড়ে ১১টায় কর্তব্যরত চিকিসৎক মামুনকে মৃত ঘোষণা করেন।

জবানবন্দিতে শহীদের ভাই বলেন, মামুনের রুমমেট পারভেজের কাছ থেকে জানতে পারি, ১৮ জুলাই বিদ্যুৎ এবং ইন্টারনেট না থাকায় মামুন বাইরে বের হয়। সে তখন রামপুরা ওয়াবদা রোডে ওমর আলী লেনে থাকতো। এসময় হঠাৎ ৩-৪ টি গাড়ী সাইরেন বাজিয়ে আসে। ওই রোডের মাথায় অনেক লোক ছিলো এবং আমার ভাই সামনে ছিলো। তখন বিজিবি এবং পুলিশ গুলি ছুঁড়লে সবাই দিগ্‌বিদিক ছোটাছুটি করে। ওই সময় গুলিতে আমার ভাই শহীদ হয়। গুলি লাগার পর তার রুমমেট পারভেজ তাকে রামপুরা বেটার লাইফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে তারা মুগদা হাসপাতালে রেফার করে। মুগদা হাসপাতাল তার অবস্থা দেখে কোনো চিকিৎসা দেয়নি। তখন পারভেজ ও তার সহযোগীরা মামুনকে নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে যায়।

তিনি বলেন, পেপার পত্রিকা এবং স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারি, আমার ভাইয়ের মৃত্যুর জন্য বিজিবির তৎকালীন লে. কর্নেল রেদোওয়ান, মেজর রাফাত, এডিসি রাশেদুল এবং ওসি মশিউর জড়িত। আমি সবার বিচার দাবি করছি, (এ পর্যায়ে সাক্ষী কান্নায় ভেঙ্গে পড়ে)।

সাবেক মেজর সাদিককে গ্রেপ্তার দেখাল না আদালত, পেতে পারেন মুক্তি

বিলম্ব মওকুফ চেয়ে হাসিনার বিচার ফেইস করার সুযোগ নেই

রানা প্লাজা নির্মাণে দুর্নীতি: সোহেল রানাসহ ৮ আসামির মামলার রায় ১ সেপ্টেম্বর

হাসিনার প্রত্যর্পণ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর

মডেল রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

দীপু মনি, জিয়াউল, টুকুসহ ৯ জনকে ট্রাইব্যুনালে হাজির

আয়নাঘরে নির্যাতনে চোখের রেটিনা ছিঁড়ে যায় শিবির নেতার

শাড়ি নিয়ে প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট

ট্রাকচালক হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি আজ