হোম > আইন-আদালত

প্রতারণার অভিযোগে আর্টসেলের ম্যানেজারসহ দুই জনের নামে মামলা

স্টাফ রিপোর্টার

প্রতারণা অভিযোগে জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেলের ম্যানেজার খাদেমুল ওয়াহাব মাহের ও লিংকন আর্টসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাঈদ আদালতে মামলাটির আবেদন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক ও রাবির কেন্দ্রীয় ছাত্র সংসদ সাধারণ সম্পাদক (জিএস) মো. সালাহউদ্দীন।

এসময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন আদেশ অপেক্ষমাণ রাখেন। এরপর বিকালে তেজগাঁও থানার ওসিকে মামলার অভিযোগ সংক্রান্ত তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন এতথ্য নিশ্চিত করেন।

বাদীর অভিযোগে বলা হয়, গত ১৫ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে ৩৬ জুলাই মুক্তির উৎসব আয়োজন করা হয়। এই আয়োজনে আসার জন্য গত ১৯ জুলাই লিংকন আর্টসেল ও খাদেমুল ওয়াহাব মাহের চুক্তিবদ্ধ হন। চুক্তি অনুযায়ী ৫ লাখ ৭৫ হাজার টাকার মধ্যে ৫ লাখ ২৫ হাজার টাকা পরিশোধ করেন। প্রোগ্রাম শুরুর ৫ ঘন্টা পূর্বে তারা ফেসবুক পোস্টের মাধ্যমে জানায়, অনুষ্ঠানে অংশ গ্রহণ করবে না। তারা অনুষ্ঠানে অংশগ্রহণ না করায় সাধারণ শিক্ষার্থী ও মামলার বাদীর ১৬ লাখ টাকা ক্ষতি হয়। পরবর্তীতে ২৫ আগস্ট লিগ্যাল নোটিশ পাঠালেও তারা কোনো জবাব দেয়নি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ড: একজনের দায় স্বীকার

রুবেল হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল রিমান্ডে

সাভারে ট্রাক চালককে হত্যার দায়ে ২ আসামির যাবজ্জীবন

সুপ্রিম কোর্টে ভার্চুয়াল বিচার কাজ স্থগিত

২৭ বছর পর হত্যা মামলায় ২ পুলিশসহ তিনজনের যাবজ্জীবন

ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা: রিমান্ডে শিক্ষক সুদীপ

শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

যাত্রাবাড়ী থানার ওসি জাকির গুলি করে তায়িমকে হত্যা করেছেন

দুর্নীতি মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম