হোম > আইন-আদালত

ককটেল ও ইয়াবাসহ পিরোজপুরে আটক ১

জেলা প্রতিনিধি, পিরোজপুর

ককটেল তৈরির সরঞ্জাম ও ইয়াবাসহ সোহাগ মীর (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ছবি: আমার দেশ।

পিরোজপুরে তিনটি তাজা ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও ইয়াবাসহ সোহাগ মীর (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার চুঙ্গাপাসা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সোহাগ মীর পিরোজপুর সদর উপজেলার আলামকাঠি এলাকার মৃত সালাম মীরের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় সোহাগের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার শ্বশুর রাজ্জাক হাওলাদারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে তিনটি তাজা ককটেল ও ককটেল তৈরির বিস্ফোরকজাতীয় বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আল মাহাবুব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক সোহাগ মীর বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গোপন বৈঠকের অভিযোগে নিষিদ্ধ আ.লীগের ৬ ও জাকের পার্টির ১ নেতা গ্রেপ্তার

সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরা ২ দিনের রিমান্ডে

বিমানবন্দরের ঘটনায় মেজর আখতারুজ্জামানের মামলার তারিখ পেছাল

সিফাত হত্যা মামলা: হাসিনাসহ ২৬ জনের তদন্ত প্রতিবেদন ১৪ ডিসেম্বর

আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে গেল হত্যা মামলার আসামি

হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া আর কোনো উপায় নেই

জুনিয়র বিচারকের সংকট সিনিয়রে ন্যুব্জ আদালত

ফরিদপুরে ধর্ষণ মামলায় আট আসামির আমৃত্যু কারাদণ্ড

এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মানহানি মামলা

হাসিনার পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্ট্যান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর