হোম > আইন-আদালত

নগদের সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের ৭৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আতিকুর রহমান নগরী

সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) নগদ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ, তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ৭৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এদিন সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে নগদ লিমিটেড সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. শেখ রাসেল।

আবেদনে বলা হয়েছে, নগদ লিমিটেড কর্তৃক নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত ই-মানি ইস্যু এবং ট্রাস্ট কাম সেটেলমেন্ট হিসাব থেকে প্রতিষ্ঠানটির পরিচালক ও কর্মকর্তাদের স্বার্থ-সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউশন হাউসের ব্যাংক হিসাব ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিভিন্ন উপায়ে অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে অর্থ পাচার করে থাকতে পারে মর্মে অনুমিত হয়েছে। 
বিদেশি বিনিয়োগকারীদের নিকট শেয়ারের মূল্য অপেক্ষা অনেক কম মূল্যে শেয়ার হস্তান্তরের মাধ্যমে বিদেশে অর্থ পাচার হয়ে থাকতে পারে মর্মে সন্দেহের অবকাশ রয়েছে।

মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (২০১৫ সালের সংশোধনীসহ) এর ২ (শ) (৫) ও ২ (শ) (১৪) ধারা অনুযায়ী যথাক্রমে প্রতারণা এবং দেশি-বিদেশি মুদ্রা পাচার সম্পৃক্ত অপরাধ বিধায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যক্তিদের নামে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

এ অবস্থায়, অভিযোগের বিষয়ে সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায় বিচারের জন্য নগদ লিমিটেড সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবসমূহ হতে সংগৃহীত অর্থ যেন স্থানান্তর করতে না পারে সে জন্য অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত স্থায়ীভাবে  অবরুদ্ধের জন্য আদেশ দেওয়া একান্ত প্রয়োজন।

ভার্চুয়াল কোর্টের প্রতিবাদে হাইকোর্টে আইনজীবীদের বিক্ষোভ

জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী

পলক আমাকে ইন্টারনেট বন্ধ করে কনফার্ম করতে বলেন

দুমাসের মধ্যে জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার

বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট

সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর ৬ ক্রেডিট কার্ড ব্লকের নির্দেশ

তারিক সিদ্দিকীর ড্রাইভার-কেয়ারটেকার রিমান্ডে

দুর্নীতি মামলায় পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

একই পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে সিআইডির মানিলন্ডারিং মামলা

খালেদা জিয়াকে বিষ প্রয়োগের অভিযোগ দাখিল ট্রাইব্যুনালে