হোম > আইন-আদালত

সুপ্রিম কোর্টের আইনজীবীর আবেদনে চরফ্যাশনে পল্টুন স্থাপন

স্টাফ রিপোর্টার

নৌযাত্রীদের সুবিধার্থে ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদের গাছিরখাল লঞ্চঘাটে নতুন পল্টুন স্থাপিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়ার আবেদনের প্রেক্ষিতে এই পল্টুন পাঠিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

অবহেলিত এই লঞ্চঘাটে একটি পল্টুন স্থাপনের দাবি জানিয়ে আসছিল এলাকাবাসী। বিষয়টি জানার পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া গত ১৪ আগস্ট বিআইডব্লিউটিএ-র সঙ্গে যোগাযোগ করে আবেদনপত্র জমা দেন। তার আবেদনের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে গাছিরখাল ঘাটে পল্টুনটি পাঠায় বিআইডব্লিউটিএ।

আইনজীবী ছিদ্দিক উল্যাহ মিয়া জানান, একজন আইনজীবি হিসেবে মানবতার দিক থেকে বিআইডব্লিউটিএ-এর কাছে আমি এই আবেদন করেছিলাম। পল্টুনটি স্থাপনে হলে যাতে গ্রামের লোকজন খুব সহজে নৌপথে চলাচল করতে পারবে এবং অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটে। চরফ্যাশন ও মনপুরাবাসীদের উন্নয়নে আগামীতেও পাশে থাকব।

ফুডপান্ডার পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুই মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা ১ দিনের রিমান্ডে

গণহত্যায় দণ্ডিত ইনুকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ

অভিযোগ দাখিলের আট মাসেও শুরু হয়নি বিচার

হাসিনার নির্দেশে, জয়ের পরামর্শে ইন্টারনেট বন্ধ করেন পলক

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

অর্থ পাচারের মামলায় অ্যাপল গ্লোবালের দুই শীর্ষ কর্মকর্তার ২২ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের নেতা গুমে দুই সেনা কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ

সাবেক এমপি সাইফুলসহ ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন

জুলাইয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আনিসুল-পলক