হোম > আইন-আদালত

চব্বিশের গণঅভ্যুত্থানে যাত্রাবাড়িতে ৮৫ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে

আমার দেশ অনলাইন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

চব্বিশের গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ি থানার সামনের ঘটনা তদন্তে গণশুনানিতে ৮৫ জন নিহত হওয়ার তালিকা পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

রোববার দুপুর দুইটা থেকে বিকাল পর্যন্ত ওই গণশুনানি অনুষ্ঠিত হয়।

চব্বিশে আন্দোলনের সময় যাত্রাবাড়ি থানার সামনে আহত ও নিহতদের স্বজনরা এই গণশুনানিতে অংশ নেন।

চিফ প্রসিকিউটর বলেন, ‘আমরা প্রাথমিকভাবে প্রায় ৮৫ জনের একটা তালিকা পেয়েছি। এই তালিকায় আরো সংযোজন হতে পারে।’

একইসঙ্গে, যাত্রাবাড়ির ঘটনার বিচার দ্রুত শেষ করতে একটি তদন্ত রিপোর্ট দেওয়া হবে বলেও জানান তিনি।

আমিনুল ইসলাম বলেন, ‘সিরিজ অফ অকারেন্স যেগুলো হয়েছে এগুলো আমরা একটা ইনভেস্টিগেশনে এনে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট সাবমিট করব এবং একটা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা সেই বিচার প্রক্রিয়াটা শেষ করব।’

নিহত ও আহতদের পরিবারকে সান্ত্বনা দিয়ে বিচার নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

যাত্রাবাড়ি থানার সামনে নিহত হওয়া তাইউম ভুঁইয়া হত্যার মামলাটি এরই মধ্যে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে বলেও উল্লেখ করেন চিফ প্রসিকিউটর।

সূত্র: বিবিসি

গেজেট-বঞ্চিতদের অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মী আটক

মিরপুরে চাঁদাবাজি ও কিশোর গ্যাং পরিচালনার অভিযোগে ফোর স্টার গ্রুপের তিন সদস্য গ্রেপ্তার

জুলাই হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালার ৪ দিনের রিমান্ড

ফুডপান্ডার পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুই মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা ১ দিনের রিমান্ডে

গণহত্যায় দণ্ডিত ইনুকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ

অভিযোগ দাখিলের আট মাসেও শুরু হয়নি বিচার

হাসিনার নির্দেশে, জয়ের পরামর্শে ইন্টারনেট বন্ধ করেন পলক

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

অর্থ পাচারের মামলায় অ্যাপল গ্লোবালের দুই শীর্ষ কর্মকর্তার ২২ বছরের কারাদণ্ড