হোম > আইন-আদালত

মানিকগঞ্জের আদালতে সাবেক এমপি মমতাজ

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

একাধিক মামলার আসামি, ফ্যাসিস্ট আওয়ামী লীগের মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বৃহস্পতিবার সকালে পুলিশের প্রিজনভ্যানে মমতাজ বেগমকে আদালতে নিয়ে আসা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন কোট আদালতের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৩ সালে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে ৪ জন নিহত হওয়ার ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করা হয়। এ ঘটনায় গত ২৫ অক্টোবর গোবিন্দল গ্রামের মো. মজনু মোল্লা বাদী হয়ে মমতাজের বিরুদ্ধে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর ২৯ অক্টোবর তার নির্বাচনি এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন।

ওসি আবুল খায়ের জানান, একাধিক মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ ও ৩ এর বিচারক মুহম্মদ আব্দুন নূর ও আইভি আক্তারের আদালতে মমতাজ বেগমের শুনানি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে হাজির করা হয়।

শরীরে দেড়শ পিলেট নিয়ে ট্রাইব্যুনালে জুলাইযোদ্ধা সজীবের সাক্ষ্য

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুলের স্ত্রী

সন্ত্রাসবিরোধী মামলায় চট্টগ্রামের সাবেক এমপি মিতা রিমান্ডে

আ.লীগের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার

শামীম ওসমানের নেতৃত্বে হামলার পর শহীদ হন বদিউজ্জামান

কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে আগুনের ঘটনায় মামলা

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা

এমপি নজরুলের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন ২২ অক্টোবর

‘মতবিনিময়ের উদ্দেশ্য কী, জুলাই সনদ বাতিল করবেন?’

রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণা স্থগিত