হোম > আইন-আদালত

সিআইডি পরিদর্শক ইকরামের ৫ কোটি টাকার সম্পদ জব্দ

স্টাফ রিপোর্টার

ডিএমপির গুলশান বিভাগের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ও বর্তমানে সিআইডি ফরিদপুরের পরিদর্শক মো. ইকরাম আলী মিয়া, তার স্ত্রী কানিজ ফাতেমা মুক্তা এবং স্বার্থ সংশ্লিষ্ট অন্যদের নামে থাকা পাঁচ কোটি টাকার সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুদকের করা আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এদিন দুদকের পক্ষে এ আবেদন করেন সহকারী পরিচালক মো. আলিয়াজ হোসেন।

জব্দকৃত জমি ও ফ্ল্যাট ঢাকার ধানমন্ডি, গুলশান, বাড্ডা, কেরানীগঞ্জ এবং গোপালগঞ্জে অবস্থিত। এসব সম্পত্তির মূল্য পাঁচ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার ৭২১ টাকা।

দুদকের আবেদন বলা হয়, ইকরাম আলী ও তার স্ত্রী কানিজ ফাতেমার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তারা অবৈধভাবে অর্জিত এসব সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টায় করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে দুদক। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অবিলম্বে ইকরাম ও তার স্ত্রী কানিজ ফাতেমা মুক্তা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের স্থাবর সম্পদসমূহ জব্দ করা প্রয়োজন। পরে শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু