হোম > আইন-আদালত

দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

দুর্নীতির মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। দুদকের প্রসিকিউটর শাহ মো. নাজমুস সাকিব সাজার এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন কারাগার থকে আসামিকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানাসহ তাকে আবার কারাগারে পাঠানো হয়।

মামলার নথি অনুযায়ী, সুপর্ণা সুর চৌধুরীকে তার নিজের ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিলের জন্য নোটিশ দেওয়া হয়।

দুদকের নথিতে বলা হয়, ২৭ অক্টোবর ২০২৪ তারিখে সুপর্ণা সুর চৌধুরী সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ সম্পদ বিবরণীর ফরম গ্রহণ করেন। আদেশ পাওয়ার পর ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের কথা থাকলেও তিনি তা দাখিল করেননি।

নথিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা করা হয়। মামলাটি ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে করা হয়। মামলার নম্বর ২৮ এবং তারিখ ২৩ ডিসেম্বর ২০২৪।

দুদকের তদন্তে সুপর্ণা সুর চৌধুরীর বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগের প্রমাণ পাওয়ার পর আদালতে বিষয়টি উপস্থাপন করা হয়।

শুনানি শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় সুপর্ণা সুর চৌধুরীকে দুই বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাস কারাদণ্ড ভোগ করতে হবে।

চিকিৎসাবর্জ্য পরিশোধনাগার স্থাপনে রুল শুনানি করবে হাইকোর্ট

কারফিউ জারি করে হত্যাকাণ্ডের মূল কারিগর ছিলেন সালমান-আনিসুল

হাদি হত্যা: ২১ বার পেছাল অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপের দ্বিতীয় দফায় ৩ দিনের রিমান্ড

হাসিনা-কামালের সব সম্পত্তি বাজেয়াপ্তের চিঠিতে যা আছে

হাসিনা-কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেবে প্রসিকিউশন

রাজধানীর মিরপুরে শ্রমিক আন্দোলনে গ্রেপ্তার ২৬ জন কারাগারে

ঋণের নামে ১২২১ কোটি টাকা লোপাট, সালমানসহ ৬৯ জনের বিরুদ্ধে মামলা

মেজর আখতারুজ্জামানের জামিন বহাল, রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ

সাবেক এমপি মোজাম্মেলকে গ্রেপ্তার দেখানোর আদেশ