হোম > আইন-আদালত

আপনার সাথে কি হাসিনার যোগাযোগ আছে?

পান্নাকে ট্রাইব্যুনালের প্রশ্ন

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

জোরপূর্বক গুম, খুন ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়ে না আসায় ট্রাইব্যুনালের তলবে বুধবার হাজির হন আইনজীবী জেড আই পান্না।

ঘোষণা দিয়েও ট্রাইবুনালে না আসায় পান্নাকে উদ্দেশ্য করে আদালত বলেন, তাহলে কি আমরা ধরে নিব আসামি শেখ হাসিনার সঙ্গে আপনার যোগাযোগ রয়েছে? কারণ আপনি ইতিপূর্বে বলেছেন, যেখানে আসামির আস্থা নেই, সেখানে আর আপনি যাবেন না। পরে জেড আই খান পান্না আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

গত ২৩ নভেম্বর সকালে শেখ হাসিনার পক্ষে লড়তে চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন আইনজীবী জেড আই খান পান্না। পরে এ বিষয়ে শুনানিতে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেন পান্নাকে। কিন্তু পরব তিতে ২৭ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ঘোষণা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রতি শেখ হাসিনার আস্থা নেই। যে আদালতের প্রতি বঙ্গবন্ধু কন্যার আস্থা নেই, সে আদালতে তো আমি তাকে ডিফেন্ড করতে পারি না; উচিত না, অনৈতিক।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু