হোম > আইন-আদালত

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

স্টাফ রিপোর্টার

পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল পরিচালিত প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়র জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন আদালতে এসব হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করে দুদক। শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ তার মায়ের ক্ষমতাকে ব্যবহার করে জালিয়াতির আশ্রয় নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ সরকারি বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করেন। আত্মসাৎ করা শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে গত বছরের ২৪ নভেম্বর সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ৩ আসামি

পুলিশ ও বিজিবির গুলিতে আমার স্বামীর মাথা ছিন্নভিন্ন হয়ে মগজ বেরিয়ে যায়

দুর্নীতি মামলায় আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

পুনর্গঠিত ট্রাইব্যুনালের দুই বছর, সাত মামলার রায়

আওয়ামী সন্ত্রাসীরা কোপ দিলে আমার ভাইয়ের পায়ের রগ কেটে যায়

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলো ইনুকে

রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা: আয়াস-রিমি রিমান্ড শেষে কারাগারে

সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ