হোম > আইন-আদালত

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক সহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার

দেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক এবং তার স্ত্রী নূছরাত জাহান মুক্তা সহ পাঁচ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন, ক্যান্টনমেন্ট থানার যুবলীগ নেতা আব্বাস উদ্দীন, তার স্ত্রী মোসা. নুরুন নাহার এবং নাজিম উদ্দিন ভূঁইয়া।

সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত নিষেধাজ্ঞার এসব আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, হামিদুল হক এবং নূছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক আজিজুল হক। অপরদিকে যুবলীগ নেতাসহ তিন জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে কমিশনের পক্ষে সহকারী পরিচালক রাকিবুল হায়াত। শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত।

আবেদনে বলা হয়, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক ও তার স্ত্রী, ক্যান্টনমেন্ট থানার যুবলীগ নেতা আব্বাস উদ্দীন ও তার স্ত্রী মোসা. নূছরাত জাহান মুক্তা এবং আব্বাস উদ্দিন ও নাজিম উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্তসূত্রে জানতে পেরেছেন অনুসন্ধানকারী দল। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

বড়পুকুরিয়া দুর্নীতি মামলা থেকে হোসাফ গ্রুপের চেয়ারম্যানের অব্যাহতি

ঢাকা বার নির্বাচনে প্রথম দিন ভোট পড়েছে পৌনে ৩ হাজার

শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের ফের রিমান্ডে

সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের ৮৭ এফডিআর অবরুদ্ধ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু

রাত পোহালেই ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন

মামলার জট কমাতে লিগ্যাল এইডকে আরও কার্যকর করার আহ্বান আইনমন্ত্রীর

আমি কাছে গিয়ে দেখি গুলি লেগে রাকিরেব তলপেট থেকে রক্ত বের হচ্ছে