হোম > আইন-আদালত

জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা

আতিকুর রহমান নগরী

জুলাই-আগস্টে তীব্র গণআন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে জুলাইয়ে আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে চালানো গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর আগে জয়ের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।

একই মামলায় আওয়ায়ী লীগ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। পলককে ১০ ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছে। আগে থেকেই পলক একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

এছাড়া সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে ১০ ডিসেম্বর হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্নীতির মামলায় সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের মামলায় সেই কিশোরের জামিন

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন ফের নামঞ্জুর

৯৩০ কোটি টাকা মানিলন্ডারিং: পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ, প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধ চেয়ে আইনি নোটিস

সাবেক এমপি ছলিম ও তার স্ত্রীর ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধে হানিফসহ চারজনের রায় আজ

স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে ফিরলেন আনিসুল হক, পলক ও মামুন

দুর্নীতি মামলায় জয়-পুতুল সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ