হোম > আইন-আদালত

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনজীবী হিসেবে নাম প্রত্যাহার ব্যারিস্টার সরোয়ারের

গুমের মামলা

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

পেশাগত অসদাচরণ এড়াতে সাবেক ও বর্তমান ১৫ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গুমের দুই মামলা ও রামপুরায় ২৮ জন হত্যা মামলা থেকে আইনজীবী হিসেবে নাম প্রত্যাহার করলেন ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। রোববার সকালে ট্রাইব্যুনাল ১-এ ওকালতনামা প্রত্যাহারের আবেদন করেন তিনি।

এর আগে তিনি বলেছিলেন, আমি যে গুমের অভিযোগ দায়ের করেছিলাম, গ্রেপ্তার হওয়া ১৫ কর্মকর্তার মধ্যে একজন রয়েছেন। তাই আর আইনি লড়াইয়ে থাকছি না।

২২ অক্টোবর শুনানিতে ব্যারিস্টার সারওয়ার ওই সেনা কর্মকর্তাদের পক্ষে অংশ নেন। তিনি সেনা কর্মকর্তাদের ‘নির্দোষ’ বলেও দাবি করেছিলেন ট্রাইব্যুনালে।

এর আগে ২১ অক্টোবর গুমের দুই মামলায় সাবেক ১৩ জন ও রামপুরায় ২৮ জনকে হত্যায় ২ জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান আদালত।

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিলো হাইকোর্ট

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাঁদপুর আইনজীবী সমিতির বিএনপি প্যানেল বিজয়ী

সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন টয়োটার এমডিসহ তিন কর্মকর্তা

হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদ ২ দিনের রিমান্ডে

আয়নাঘরে গুম করে নির্মম নির্যাতন করা হয় মুক্তিযোদ্ধা ইকবাল চৌধুরীকে

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

নতুন প্রমাণাদি দাখিলে রামপুরা মামলার রায় ঘোষণা স্থগিত

ছেলে মাকে বলে ফু দিয়ে দাও আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করে