হোম > আইন-আদালত

চিকিৎসক স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

রাজধানীর কলাবাগানের একটি আবাসিক হোটেলে চিকিৎসক স্ত্রী জান্নাতুল নাঈম সিদ্দিকাকে হত্যার দায়ে স্বামী রেজাউল করিম রেজার মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আসামি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন এবং বর্তমানে পলাতক রয়েছেন। রায় ঘোষণা শেষে আদালত তার বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালে জান্নাতুল নাঈমকে বিয়ে করেন রেজাউল। এরপর স্বামী-স্ত্রী পরিচয়ে পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের একটি আবাসিক হোটেলে ওঠেন তারা। ওই হোটেলে সুযোগ বুঝে রেজাউল তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। ২০২২ সালের ১০ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে জান্নাতুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জান্নাতুলের বাবা শফিকুল আলম বাদী হয়ে কলাবাগান থানায় মামলা করেন।

২০২৩ সালের ১২ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার পরিদর্শক আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২৪ সালের ৭ মার্চ অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে ২৬ জনের মধ্যে ২১ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। গত ৯ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য ১৩ নভেম্বর দিন ধার্য করেন আদালত।

ভার্চুয়াল কোর্টের প্রতিবাদে হাইকোর্টে আইনজীবীদের বিক্ষোভ

জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী

পলক আমাকে ইন্টারনেট বন্ধ করে কনফার্ম করতে বলেন

দুমাসের মধ্যে জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার

বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট

সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর ৬ ক্রেডিট কার্ড ব্লকের নির্দেশ

তারিক সিদ্দিকীর ড্রাইভার-কেয়ারটেকার রিমান্ডে

দুর্নীতি মামলায় পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

একই পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে সিআইডির মানিলন্ডারিং মামলা

খালেদা জিয়াকে বিষ প্রয়োগের অভিযোগ দাখিল ট্রাইব্যুনালে