হোম > আইন-আদালত

সাবেক এমপি মোহাম্মদ আলীর হোটেল ও মার্কেট জব্দের আদেশ

স্টাফ রিপোর্টার

নোয়াখালী-৬ আসনের সাবেক এমপি মোহাম্মদ আলী ও তার পরিবারের নামে থাকা দুটি হোটেল ও জমিসহ পাঁচতলা মার্কেট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে তার ছেলে মাহতাব আলীর নামে একটি ব্যাংক হিসাবে থাকা ছয় কোটি টাকা অবরুদ্ধের আদেশ দেন বিচারক।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মোহাম্মদ আলীর পরিবারের অন্য সদস্যরা হলেন, তার স্ত্রী আয়েশা ফেরদৌস, ছেলে আশিক আলী, মাহতাব আলী ও মেয়ে সুমাইয়া আলী ঈশিতা।

এদিন দুদকের উপপরিচালক মো. সিফাত উদ্দিন তাদের নামে থাকা হোটেল ঈশিতা ও হোটেল ঈশিতা-২ নামের দুটি হোটেল জব্দ এবং একটি ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

এতে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে জ্ঞাত হায় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখায় প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। তারা স্থাবর, অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করায় প্রচেষ্টায় করছেন। গোপন সূত্রে এমন তথ্য পেয়েছে দুদক। এ জন্য মানিলন্ডারিং আইনের ধারায় তাদের এ স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ করা আবশ্যক, শুনানি শেষে ওই আদেশ দেন আদালত।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু