হোম > আইন-আদালত

মুফতি কাসেমীর জামিন নামঞ্জুর

নারী ও শিশু নির্যাতন মামলা

আতিকুর রহমান নগরী

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার শারিয়াহভিত্তিক নিকাহ কনসালট্যান্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে, কাসেমীকে তার স্ত্রীর করা অভিযোগের প্রেক্ষিতে গত রবিবার বিকেল ৩টার দিকে কেরানীগঞ্জের আটিবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার বাসা এবং অফিস একই জায়গায় অবস্থিত। কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক সংবাদটি নিশ্চিত করেছেন।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্–দক্ষিণ) তরিকুল ইসলাম বলেন, গত শুক্রবার কাসেমীর স্ত্রী কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নেওয়া হয়। পরে কেরানীগঞ্জ থানা পুলিশ হেফাজত থেকে আদালতে পাঠানো হয়।

এসআর

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার কারাগারে

হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ

দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগে সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব বরখাস্ত