হোম > আইন-আদালত

সাবেক এমপি নাবিল আহমেদের সম্পদ জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার

যশোর ৩ আসনের সাবেক এমপি কাজী নাবিল আহমেদের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন বিচারক।

রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, নাবিল আহমেদের জব্দকৃত স্থাবর সম্পদের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৮ কোটি ৭৫ লাখ ৬৭ হাজার ১৯২ টাকা। এছাড়া অস্থাবর সম্পদ হিসেবে ১০৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

এর আগে গত ৫ নভেম্বর কাজী নাবিল আহমেদের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পৃথক দুই আবেদন করেন দুদকের তদন্ত কর্মকর্তা আল আমিন। শুনানি শেষে আদালত আবেদনগুলো মঞ্জুর করেন।

পৃথক আবেদন বলা হয়, যশোর ৩ আসনের সাবেক এমপি কাজী নাবিল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার ৩৫৪ টাকার সম্পদ অর্জন করেছে। সেজন্য দুদক আইনের ২৭(১) ধারায় মামলা হয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায়ও মামলা হয়েছে। আসামি তার সম্পদ সমূহ অন্যত্র স্থানান্তর করলে মামলার ক্ষতি হতে পারে। সেজন্য তার স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু