হোম > আইন-আদালত

মানবতাবিরোধী অপরাধে কামরুল-মেননের বিচার শুরু আজ

স্টাফ রিপোর্টার

জুলাই বিপ্লবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিচার শুরু আজ।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেয়।

এর আগে গত ৯ জুন বিচার শুরু হওয়ার কথা থাকলেও প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের দিন ধার্য করা হয়। ৩০ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় কামরুল ও মেননের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়। তারা আওয়ামী লীগ সরকার ও ১৪ দলীয় জোটের শীর্ষ পদে থেকে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহার এবং কারফিউ জারির প্ররোচনাসহ ধারাবাহিক ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ প্রসিকিউশনের। এরই ধারাবাহিকতায় রাজধানীর বাড্ডাসহ বিভিন্ন এলাকায় নিরস্ত্র আন্দোলনকারীদের হত্যা করা হয়।

এমবি

শামীম ওসমানের নেতৃত্বে হামলার পর শহীদ হন বদিউজ্জামান

কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে আগুনের ঘটনায় মামলা

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা

এমপি নজরুলের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন ২২ অক্টোবর

‘মতবিনিময়ের উদ্দেশ্য কী, জুলাই সনদ বাতিল করবেন?’

রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণা স্থগিত

রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার

অধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর হামলা, রিমান্ডে সানি সাহা

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর