হোম > আইন-আদালত

প্রথম আলোর সম্পাদক-প্রকাশকের বিরুদ্ধে ধর্ম অবমাননা মামলার আবেদন

স্টাফ রিপোর্টার

ঈদ মোবারক নামক শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি প্রকাশের জেরে ধর্ম অবমাননার অভিযোগে দৈনিক প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালতে নজরুল ইসলাম নামে এক ব্যক্তিবাদী হয়ে এ মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশের জন্য আগামী মাসের ৪ মে দিন ধার্য করেন।

এ মামলায় বাদীপক্ষের আইনজীবী নাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, ২০২৫ সালের ৩০ মার্চ (নগর সংস্করণ) প্রথম আলো পত্রিকার প্রথম পাতার ২, ৩ এবং ৪ নম্বর কলামের হেডলাইনে ঈদ মোবারক নামক কুকুরের ছবি সম্বলিত একটি ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে। এই ব্যাঙ্গাত্মক কার্টুনে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে অবমাননা করা হয়েছে। সংবাদপত্রটির ওই সংখ্যাটও বাদীসহ সব ধর্মপ্রাণ মুসলমানকে মর্মাহত করেছে। প্রথম আলোর মতো একটি জাতীয় পত্রিকা মুসলিম ধর্মের ঈদের মত একটি পবিত্র ইবাদতকে কটাক্ষ করতে দ্বিধা করে নাই। একটি কুকুরের ললুপ হাস্যরসাত্মক কার্টুনের সঙ্গে মানুষের আনন্দকে চিত্রায়িত করে ঈদের পবিত্রতা এবং মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিকে চরমভাবে অবমাননা করা হয়েছে। এই ছবি শুধুমাত্র বাদীর ব্যক্তিগত অনুভূতিতে আঘাত করেনি বরং সমগ্র মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করেছে বলে বাদী অভিযোগ করেন।

তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপের তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ড

মাদরাসাছাত্র হত্যা মামলায় কারাগারে ইকবাল সোবহান চৌধুরী

আমু-শাজাহানসহ ৬ জনকে হাজিরের নির্দেশ, মির্জা আজমের বিরুদ্ধে পরোয়ানা

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৩১তম বার পেছাল

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৭৭, মামলা ৫৫

জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি

জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ

রেড ক্রিসেন্ট নির্বাচন: উচ্চ আদালতের নির্দেশনা ভঙ্গের অভিযোগ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা: বান্ধবী দিশা ফের রিমান্ডে

চিকিৎসাবর্জ্য পরিশোধনাগার স্থাপনে রুল শুনানি করবে হাইকোর্ট