হোম > আইন-আদালত

বিদেশে বাংলাদেশের সব দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের নোটিশ

স্টাফ রিপোর্টার

বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসগুলোতে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার ডাকযোগে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। নোটিশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়- পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে রাষ্ট্রপতির ছবি প্রদর্শন না করার নির্দেশ দিয়েছে। এতে দেশজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে, কারণ রাষ্ট্রপতির ছবি প্রদর্শন দীর্ঘদিনের রাষ্ট্রীয় প্রোটোকলের অংশ।

আইনজীবী মাহমুদুল হাসান নোটিশে বলেন, সংবিধানের ৪৮(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান এবং তাঁর পদমর্যাদা অগ্রাধিকারপ্রাপ্ত। সেই হিসেবে রাষ্ট্রপতির ছবি অপসারণের সিদ্ধান্ত সংবিধান ও প্রোটোকলবিরোধী এবং রাষ্ট্রপ্রধানের প্রতি অসম্মানজনক।

নোটিশে আরও বলা হয়, বিদেশে অবস্থিত সব বাংলাদেশ মিশনে অবিলম্বে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন করতে হবে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা- যিনি প্রধানমন্ত্রীর মর্যাদাসম্পন্ন- তার ছবিও রাষ্ট্রপতির ছবির সঙ্গে প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

নোটিশে ১০ দিনের মধ্যে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তা না হলে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে সতর্ক করা হয়েছে।

জালিয়াতি মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে

আত্মসমর্পণের পর কারাগারে অভিনেতা জাহের আলভী

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

টিকটকার তোহা ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণের শুনানি আজ

রাষ্ট্রদ্রোহ মামলা: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৪ জুলাই

ওসি বললেন, তোমাকেই ক্রসফায়ারে দিতে হবে

ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত সেই নেতা গ্রেপ্তার

ওপর মহলের নির্দেশে সংবাদ করেছি, জিজ্ঞাসাবাদে রুপা–বাবু

আ.লীগের দুই নেতার ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার