হোম > আইন-আদালত

হত্যা মামলায় তাজুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত

স্টাফ রিপোর্টার

রাজধানীর খিলগাঁও থানার হত্যা মামলায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ কাইয়ুম হোসেন নয়ন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর কড়া পুলিশ প্রহরায় তাকে আদালতে তোলা হয়। শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

গত ২ সেপ্টেম্বর সাবেক এই প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মুহাম্মদ আসাদুর রহমান। ওইদিন আদালত ৮ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন।

মামলায় অভিযোগ, গত বছরের ১৯ জুলাই রাজধানীর খিলগাঁও থানা এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেন ভিকটিম সালাউদ্দিন সুমন। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই ঘটনায় গত ৬ জুলাই রাজধানীর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার কারাগারে