হোম > আইন-আদালত

সাবেক সিইসি নূরুল হুদাকে ফের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

স্টাফ রিপোর্টার

রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচনের অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে ফের ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছে পুলিশ।

শুক্রবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার এ আবেদন করেন। দুপুরে এ বিষয়ে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে নুরুল হুদা গুরুত্বপূর্ণ তথ্য দিলেও পাঁচ কারণে পুলিশ তার ফের রিমান্ড চায়। নতুন করে রিমান্ড চাওয়ার কারণগুলো হলো-আসামির প্রদানকৃত চাঞ্চল্যকর তথ্যাদি যাচাই বাছাই করা; আসামি যেসব তথ্য দিয়েছেন তা নথি সংক্রান্ত তথ্য হওয়ায় এসব নথি উদ্ধার করে যাচাই বাছাই করা; আসামি প্রধান নির্বাচন কমিশনার থাকাকালে যেহেতু ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি পাতানো নির্বাচন ছিল সেহেতু সেটি একটি দাপ্তরিক সংঘবদ্ধ অপরাধ। আসামির নির্দেশে অন্যান্য অফিসের সাথে যোগাযোগ করে কীভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনটি পাতানো নির্বাচন করানো হয় তা উদঘাটন; ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর্থিক বাজেট ও বাস্তবায়ন সংক্রান্ত তথা উদঘাটন করা; আসামি কে. এম নুরুল হুদা ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারসহ জিজ্ঞাসাবাদ করা।

এর আগে ২২ জুন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম নূরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২৩ জুন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ওইদিন আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ মামলায় গ্রেপ্তার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল তিন দিনের রিমান্ডে রয়েছেন।

হত্যার পরও ১৫ দিন সক্রিয় ছিল সাগর-রুনির ফেসবুক-ইমেইল, তথ্য চেয়ে জিমেইলকে চিঠি

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার চার্জ গঠন শুনানি পিছিয়ে ১৫ অক্টোবর

এমপি নজরুল ও তার স্ত্রীর প্ররোচনায় আত্মহত্যা করেননি মরিয়ম, যা আছে আপসনামায়

হাসপাতালে গিয়ে দেখি সৈকতের গুলিবিদ্ধ রক্তমাখা লাশ পড়ে আছে

দ্বিতীয় স্ত্রীর বাবা-মায়ের সঙ্গে আপস, প্রথম স্ত্রী জামিন পেলেও জামিন মেলেনি নজরুলের

দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১৩০ বার

এসপি এহসান উল্লাহর নির্দেশে দুই বিএনপি নেতাকে ক্রসফায়ারে দেওয়া হয়

হাসিনার জন্মদিনের কেক কাটতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে

সাবেক আইনমন্ত্রীর ভাই ও তার স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ