হোম > আইন-আদালত

হত্যা মামলায় শাজাহান খান ৪ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার

জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডায় গুলিতে রফিকুল ইসলাম নামের এক যুবক নিহতের মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এই আদেশ দেন। এর আগে তাকে ৫ দিনের রিমান্ড নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শফিউল আলম।

এদিন আদালতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী শুনানি করেন। তিনি বলেন, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে চার দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন।

মামলায় অভিযোগ, ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার বাড্ডা থানাধীন উত্তর বাড্ডা বিসমিল্লাহ হোটেলের পাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন রফিকুল ইসলাম। সেখানে গুলিতে আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রফিকুল। এ ঘটনায় গত বছরের ২৭ সেপ্টেম্বর নিহতের মামা লুৎফুর রহমান বাদী হয়ে মামলা করেন।

গত বছরের ৫ সেপ্টেম্বর মধ্যরাতে ধানমন্ডির বাসা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর একাধিক হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

শামীম ওসমানের নেতৃত্বে হামলার পর শহীদ হন বদিউজ্জামান

কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে আগুনের ঘটনায় মামলা

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা

এমপি নজরুলের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন ২২ অক্টোবর

‘মতবিনিময়ের উদ্দেশ্য কী, জুলাই সনদ বাতিল করবেন?’

রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণা স্থগিত

রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার

অধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর হামলা, রিমান্ডে সানি সাহা

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর