হোম > আইন-আদালত

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম

স্টাফ রিপোর্টার

জুলাই গণআন্দোলনে রাজধানীর খিলগাঁও থানার হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া এ আদেশ দেন।

গত ২৮ অগাস্ট এ মামলার নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই রওশন ফেরদৌস। পরে আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজকের দিন ঠিক করেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। পরে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলায় অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ১৯ জুলাই বিকেলে খিলগাঁও মেরাদিয়ায় পিবিআই অফিসের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এসময় রনির গলায় গুলি লাগে। দীর্ঘদিন চিকিৎসা শেষে চলতি বছরের ২১ জানুয়ারি খিলগাঁও থানায় মামলা দায়ের করেন তিনি।

পেট কাটা গলিত লাশটি বিডিআর সদস্য নজরুলের, দাবি স্বজনদের

ফেনীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় সোমবার

বিচারকের বিরুদ্ধে গাড়িচালককে মারধরের অভিযোগ, ট্রাইব্যুনাল কর্তৃপক্ষের অস্বীকার

আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর

ইলিয়াস আলী গুমের মামলায় উইং কমান্ডার সাইফুরকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

ইলিয়াস আলী গুমের মামলায় উইং কমান্ডার সাইফুর ট্রাইব্যুনালে

দীপু মনির স্বামীর জানাজায় গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা কারাগারে

ঢামেকে ফেলে যাওয়া নিহত কিশোরীর পরিচয় শনাক্ত, গ্রেপ্তার ৩

আমার হাঁটুতে গুলি লেগে হাড় ভেঙে চুরমার হয়ে যায়

নুসরাত হত্যা: ডেথ রেফারেন্স ও আপিলের রায় ২৪ আগস্ট