হোম > আইন-আদালত

বিচারকের সন্তান হত্যার ঘটনায় প্রধান বিচারপতির নিন্দা

আতিকুর রহমান নগরী

রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যা ও স্ত্রী আহত হওয়ার ঘটনায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার রাতে এক শোক বার্তায় প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের একজন সদস্যের পরিবারের ওপর এ নৃশংস আক্রমণ নিন্দনীয়, অমানবিক এবং গভীরভাবে বেদনাদায়ক।

প্রধান বিচারপতি বার্তায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সমগ্র বিচার বিভাগের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন এবং আহত ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা করেন।

এতে আরও বলা হয়, সুপ্রিম কোর্ট এ ঘটনা সংশ্লিষ্ট সব অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দ্রুততার সঙ্গে একটি যথাযথ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সম্পন্নের জন্য সংশ্লিষ্ট সবার যথাযথ পদক্ষেপ প্রত্যাশা করছে। যাতে প্রকৃত ঘটনা উদঘাটিত হয় এবং দোষীদের আইনের আওতায় এনে যথাযথ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি দেওয়া যায়।

বৃহস্পতিবার রাজশাহীর মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসভবনে ঘাতকের আঘাতে তার ছেলে নিহত হয়েছেন এবং বিচারকের স্ত্রী আহত হয়েছেন।

রাত পোহালেই ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন

মামলার জট কমাতে লিগ্যাল এইডকে আরও কার্যকর করার আহ্বান আইনমন্ত্রীর

আমি কাছে গিয়ে দেখি গুলি লেগে রাকিরেব তলপেট থেকে রক্ত বের হচ্ছে

হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৩১৩

গৃহকর্মী নির্যাতন মামলায় জামিন পেলেন বিমানের সাবেক এমডি সাফিকুর

এরশাদের মার্শাল ল’র সময় আমি কাউকে আটক করিনি: আযমী

প্রিজন ভ্যান দুর্ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক আহত

পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

জাতীয় লিগ্যাল এইড দিবস পালন করবে ঢাকার অধস্তন আদালত

দেশি-বিদেশি এনডিসি কোর্স মেম্বারদের সুপ্রিম কোর্ট পরিদর্শন