হোম > আইন-আদালত

সাইফুজ্জামানের মানি লন্ডারিংয়ের সহযোগী প্রদীপের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মানিলন্ডারিংয়ের হোতা প্রদীপ কুমার বিশ্বাসের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের উপসহকারী পরিচালক সজীব আহমেদ বিদেশ গমনে নিষেধাজ্ঞার আবেদন করেন।

বুধবার দুদকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক), সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ড ৯ সদস্যের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করেছে।

অনুসন্ধানকালে জানা যাচ্ছে, সাইফুজ্জামান চৌধুরীর মানিলন্ডারিংয়ের অন্যতম হোতা প্রদীপ কুমার বিশ্বাস। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি দেশত্যাগ করতে পারেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আবশ্যক।

জিয়াউলের নেতৃত্বে ২২ হত্যা, জানতেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি

একযোগে ৯৯ বিচারককে বদলি

বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীসহ ৪ জনের পেট কেটে বস্তা বেঁধে নদীতে ফেলেন জিয়াউল

ওসি-এসপির ‘বন্দুকযুদ্ধের নাটকে’ পঙ্গুত্ব বরণ করেন দুই শিবির নেতা

আবুল বারকাতের দুই ফ্ল্যাট জব্দ, গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধ

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

কাদেরসহ সাতজনের রায় নিয়ে আপত্তিকর মন্তব্য, সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব

হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

বিচার বিভাগের স্বাধীনতায় স্বায়ত্তশাসন জরুরি: সাবেক প্রধান বিচারপতি