হোম > আইন-আদালত

সাময়িক বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মির বিচার শুরু

ডেস্ক রিপোর্ট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বরখাস্তকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে চার্জ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন।

এদিন চার্জ গঠনের আগে তাপসী তাবাসুমের পক্ষে অব্যাহতি চেয়ে আবেদন করে তার আইনজীবী পি.এম. মাহাদী হাসান। অপরদিকে আদালতে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম। উভয় পক্ষের শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। এ সময় তাপসী তাবাসসুম উর্মি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।

এর আগে গত ৮ অক্টোবর শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে পর্যালোচনা শেষে ২৮ নভেম্বর তাকে হাজির হতে সমন জারি করেন। ওইদিন আত্মসমর্পণ করে জামিন পান তাপসী তাবাসসুম উর্মি।

মামলায় অভিযোগ, গত ৫ অক্টোবর তাপসী তাবাসসুম ফেসবুকে একটা পোস্ট দেন। সেখানে তিনি আবু সাঈদ ও অন্তর্বর্তীসরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য করেন।

শিক্ষিকা রনজিনা হত্যা: দুই সন্দেহভাজন গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল নিয়ে প্রশ্ন

সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী

বিচ্ছিন্ন গুমের ঘটনার বিচার হবে ফৌজদারি আদালতে, আইসিটিতে নয়

ট্রাইব্যুনালে অভিযোগ দেবে সাগর-রুনির পরিবার

ঋণের ২০ টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে খুন, শাস্তি যাবজ্জীবন

পাকিস্তান হাই কমিশনের পাশ থেকে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার

সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে

হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট

বিএনপি নেতা ইসহাক হত্যা মামলায় শাহজাহান ওমর গ্রেপ্তার

জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আ.লীগ নেতা ফিরোজ