জুলাই বিপ্লবে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ দাখিল করা হয়। প্রসিকিউটর গাজী এমএইচ তামীম এ তথ্য নিশ্চিত করেছেন।
মেনন ও কামরুলের বিরুদ্ধে জুলাই বিপ্লবে দুটি হতাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তারা দুজনে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

