হোম > আইন-আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার

সংস্কার করা নতুন ভবনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর এজলাস উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বুধবার বিকেলে নতুন এই এজলাস উদ্বোধন করেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার ও ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীসহ অন্যান্য বিচারকরা।

আরো উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটর ও কর্মকর্তা-কর্মচারীরা।

আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলের গুম-খুনসহ চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার এখন দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। এতদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণের টিনশেড ভবনে ট্রাইব্যুনাল-২ এর কার্যক্রম চলছিল।

তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপের তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ড

মাদরাসাছাত্র হত্যা মামলায় কারাগারে ইকবাল সোবহান চৌধুরী

আমু-শাজাহানসহ ৬ জনকে হাজিরের নির্দেশ, মির্জা আজমের বিরুদ্ধে পরোয়ানা

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৩১তম বার পেছাল

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৭৭, মামলা ৫৫

জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি

জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ

রেড ক্রিসেন্ট নির্বাচন: উচ্চ আদালতের নির্দেশনা ভঙ্গের অভিযোগ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা: বান্ধবী দিশা ফের রিমান্ডে

চিকিৎসাবর্জ্য পরিশোধনাগার স্থাপনে রুল শুনানি করবে হাইকোর্ট