হোম > আইন-আদালত

দুর্নীতি মামলায় কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম কারাগারে

স্টাফ রিপোর্টার

দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক (অর্থ) সৈয়দ শরীফুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. হাফিজুল ইসলাম মঙ্গলবার তাকে আদালতে হাজির করেন। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বুধবার দুদক জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতার হোসেন এ তথ্য জানান।

দুদক জানায়, আসামি সৈয়দ শরীফুল ইসলাম মাঠপর্যায়ের কৃষি অফিস ও আঞ্চলিক কার্যালয় থেকে কোনো চাহিদাপত্র ছাড়াই ২০১৬-২০১৭ ও ২০১৭-২০১৮ অর্থবছরে প্রায় ৫ কোটি ৩২ লাখ ৭ হাজার ৮৫ টাকা বিশেষ বরাদ্দ দেওয়ার মাধ্যমে জালিয়াতি ও আত্মসাৎ করেন।

এ বিষয়ে দুদকের অভিযোগ, আসামি স্বেচ্ছায় ও সজ্ঞানে প্রতারণা, জালিয়াতি ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে সংশ্লিষ্ট রেকর্ডপত্র বিনষ্ট করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

দুদকের উপ-পরিচালক মো. হাফিজুল ইসলাম প্রতিবেদনে উল্লেখ করেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিক কারাগারে আটক রাখা প্রয়োজন।

এর আগে গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রামিসার হত্যাকারীর ফাঁসি চায় রাষ্ট্রপক্ষ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

শহীদ ওয়াসিম হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ

রামিসা হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজই

কারাগার থেকে মুক্তি পেলেন আইভী

সোহেল দায় স্বীকার করলেও নির্দোষ দাবি স্বপ্নার

বিসিবি নির্বাচন চ্যালেঞ্জ, রিট খারিজ

দোষ স্বীকার করে ক্ষমা চাইলেন সোহেল, নির্দোষ দাবি স্বপ্নার

সাত মামলায় হাইকোর্টে দীপু মনির জামিন আবেদন

আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি চলছে