হোম > আইন-আদালত

হাসিনার মামলায় লড়বেন না আইনজীবী পান্না

আতিকুর রহমান নগরী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আদালতে আইনি লড়াইয়ের দায়িত্ব গ্রহণ করবেন না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় একথা জানান তিনি।

তিনি বলেন, যে আদালতের প্রতি শেখ হাসিনার আস্থা নেই সেই আদালতে আমি তাকে ডিফেন্ড করতে পারি না।

এ ছাড়া আদালতে নির্বিঘ্নে বিচার প্রক্রিয়ায় অংশ নেওয়ার বিষয়েও নিজের মতামত তুলে ধরেন এই আইনজীবী।

তিনি আরও বলেন, আদালতে যদি আমি প্রোপার-ওয়েতে, নির্বিঘ্নে ডিফেন্ড না করতে পারি তাহলে তো সেখানে আইনজীবী হিসেবে নিয়োজিত হয়ে কোনো লাভ নেই।

তবে দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজিব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি লড়াই করার কথা জানান তিনি।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু