হোম > আইন-আদালত

সালমান শাহ ইস্যুতে লুসির দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় সাবেক স্ত্রী সামিরা হক ও বন্ধু অভিনেতা আশরাফুল হক ডনের পর এবার শাশুড়ি লতিফা হক লিও ওরফে লুসির দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন।

সালমান শাহ হত্যা মামলায় তিন নম্বর আসামি নায়কের শাশুড়ি লতিফা হক লিও ওরফে লুসি। তিনি যেন দেশত্যাগ করতে না পারেন তাই নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার সিএমএম আদালত।

এর আগে ২৭ অক্টোবর সালমান শাহের স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান। এর মাধ্যেমে এ মামলায় তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিলেন আদালত।

পাশাপাশি মামলাটি আদালতের নির্দেশে পুনরায় তদন্তাধীন থাকায় আসামিরা যেন দেশত্যাগ করতে না পারে সেজন্য রমনা থানা থেকে সংশ্লিষ্ট সব বিমান ও স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের দেয়া নির্দেশের ২৪ ঘণ্টা না পেরোতেই রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এরপরই নড়েচড়ে বসে পুলিশ। শুরু হয় তদন্ত। তদন্ত সংস্থার কর্মকর্তারা জানান, পুনঃতদন্তে নতুন তথ্য ও সাক্ষ্য-প্রমাণ যাচাইয়ের কাজ চলছে।

সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য ১০ আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ।

দেশি-বিদেশি এনডিসি কোর্স মেম্বারদের সুপ্রিম কোর্ট পরিদর্শন

ট্রাইব্যুনালে জবানবন্দি: আমার ভাগ্নি রিতা মাথার পিছনে গুলি গেলে মারা যায়

মৌলিক সাক্ষরতা প্রকল্পের ৫৭ কর্মকর্তাকে স্থায়ী করার নির্দেশনায় হাইকোর্টের রুল

এসপি বাবুল আক্তারের স্ত্রী হত্যা মামলার আসামি ভোলার জামিন স্থগিত

একদিনের মাথায় সাবেক ছাত্রলীগ নেতার জামিন বাতিল

তারেক রহমানের কোমর ভেঙে দেয়ার অভিযোগ অস্বীকার করলেন মাসুদ

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক নাছের ২ দিনের রিমান্ডে

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র নিতে ইসিকে নির্দেশ

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক শুরু ১৭ মে

হাম আক্রান্তদের দ্রুত টিকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের