হোম > আইন-আদালত

বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, যুবকের আমৃত্যু কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় সাত বছরের এক শিশুকে বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে মো. নাজিম মিয়া নামে এক যুবকের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমানের আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাকে।

রায়ে আসামির স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদায় করে জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ভিকটিম পরিবারকে দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর এরশাদ আলম জর্জ এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর কামরাঙ্গীরচর থানাধীন এলাকায় আসামি নাজিম মিয়া তার ভাড়া বাসায় বিস্কুট দেওয়ার কথা বলে সাত বছরের কন্যা শিশুকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ওই সময় ভিকটিমের মা বাসায় ছিলেন না। পরবর্তীতে ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন আসলে আসামি নাজিম মিয়া পালিয়ে যায়। ওই ঘটনায় ভিকটিমের পরিবার কামরাঙ্গীরচর থানায় ধর্ষণের অভিযোগ মামলাটি দায়ের করেন।

এরপর মামলাটি তদন্ত করে ২০২০ সালের পহেলা ফেব্রুয়ারি কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন আসামি নাজিম মিয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক। মামলার বিচারকালে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু