হোম > আইন-আদালত

বেনজীরের স্ত্রীর দুবাইয়ের দুই ফ্ল্যাট জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

পলাতক পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের স্ত্রী জীশান মীর্জার নামে দুবাইয়ে থাকা দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। জব্দকৃত ফ্ল্যাট দুটির মূল্য এক কোটি ৪ লাখ ৭৯ হাজার দিরহাম। এছাড়া এদিন তার নামে থাকা এক লাখ ৬২ হাজার দিরহামসহ দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন বিচারক। সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এদিন সংস্থাটির উপপরিচালক জয়নাল আবেদীন এ আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত।

দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি তার জ্ঞাত আয়ের উৎসের বাইরে অর্জিত অর্থ অবৈধভাবে পাচার করেছেন। আমিরাতের দুবাই থেকে পাচার করা এসব অর্থ ফিরিয়ে আনার জন্য অভিযুক্ত জীশান মীর্জার স্থাবর সম্পত্তি জব্দ এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ করা একান্ত আবশ্যক।

এর আগে ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে গত ১৫ ডিসেম্বর পৃথক চারটি মামলা করে দুদক।

বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ করা হয়, বেনজীর ৯ কোটি ৪৪ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ২ কোটি ৬২ লাখ টাকা সম্পদের তথ্য গোপন করেছেন। তার স্ত্রী জীশান মীর্জা ৩১ কোটি ৬৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৬ কোটি ১ লাখ টাকার তথ্য গোপন করেছেন। তাদের বড় মেয়ে ফারহীন রিশতা বিনতে বেনজীর ৮ কোটি ৭৫ লাখ টাকার এবং মেজো মেয়ে তাহসীন রাইসা বিনতে বেনজীর ৫ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

এর আগে চলতি বছরের ৮ মে বেনজীর আহমেদের মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে থাকা দুবাইয়ের একটি ফ্ল্যাট জব্দ ও দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধের করার আদেশ দেন একই আদালত।

জালিয়াতি মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে

আত্মসমর্পণের পর কারাগারে অভিনেতা জাহের আলভী

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

টিকটকার তোহা ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণের শুনানি আজ

রাষ্ট্রদ্রোহ মামলা: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৪ জুলাই

ওসি বললেন, তোমাকেই ক্রসফায়ারে দিতে হবে

ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত সেই নেতা গ্রেপ্তার

ওপর মহলের নির্দেশে সংবাদ করেছি, জিজ্ঞাসাবাদে রুপা–বাবু

আ.লীগের দুই নেতার ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার