হোম > আইন-আদালত

স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালককে সশরীরে হাজিরের নির্দেশ হাইকোর্টের

আদালত অবমাননা

স্টাফ রিপোর্টার

আদালত অবমাননার অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালককে (ডিজি) সশরীরে তলব করেছে হাইকোর্ট। ডিজি প্রভাত চন্দ্র বিশ্বাসকে আগামী ১৯ মে সশরীরে হাইকোর্টে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।

বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

সুপ্রিম কোটের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিক উল্লা মিয়া বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন জেলা পর্যায়ে তৃতীয়, চতুর্থ শ্রেণির কর্মচারী পদে সারা দেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর আলোকে সারা দেশ থেকে প্রার্থীরা আবেদন করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও ২৫ জনকে অনুত্তীর্ণ দেখিয়ে তাদের নিয়োগ দেওয়া হয়নি।

বিষয়টির বৈধতা চ্যালেঞ্জ করে ২৫ পরীক্ষার্থী হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে ২০২২ সালের ৯ মার্চ আদালত রিটাকারীদের নিয়োগ দেওয়ার নির্দেশ দেয়।

হাইকোর্টের রায়ের পর একাধিকবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের নিয়োগ দেওয়া হয়নি। পরে রাষ্ট্রপক্ষ রায় স্থগিত চেয়ে আপিল করলে আপিল বিভাগে হাইকোর্টের রায় বহাল থাকে। এরপর রিটকারীপক্ষ হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগ করলে হাইকোর্ট রুল জারি করে।

রিটকারীদের এই আইনজীবী আরও বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই চাকরিপ্রার্থীদের অন্যায়ভাবে বঞ্চিত করার চেষ্টা করেছে। আমি আশা করি দ্রুত সময়ের মধ্যে তাদের নিয়োগ দিয়ে আদালতের আদেশের প্রতি সম্মান প্রদর্শন করা হবে এবং রায় বাস্তবায়ন করা হবে।

জালিয়াতি মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে

আত্মসমর্পণের পর কারাগারে অভিনেতা জাহের আলভী

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

টিকটকার তোহা ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণের শুনানি আজ

রাষ্ট্রদ্রোহ মামলা: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৪ জুলাই

ওসি বললেন, তোমাকেই ক্রসফায়ারে দিতে হবে

ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত সেই নেতা গ্রেপ্তার

ওপর মহলের নির্দেশে সংবাদ করেছি, জিজ্ঞাসাবাদে রুপা–বাবু

আ.লীগের দুই নেতার ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার