হোম > আইন-আদালত

৩ বছর সাজার বিরুদ্ধে আপিল করলেন জোবাইদা রহমান

বিশেষ প্রতিনিধি

দুর্নীতি মামলায় ৩ বছর সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। আপিলের জন্য জোবাইদা রহমানকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার দুপুরে বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চে এই আবেদনটি করা হয়েছে বলে জানিয়েছেন জোবাইদা রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় ২০২৩ সালের আগস্টে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে তারেক রহমানের ৯ বছর ও তার স্ত্রী জোবাইদা রহমানের তিন বছর কারাদণ্ড দিয়েছিলেন আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলা দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চেক ডিজঅনার মামলায় প্রক্সি দিয়ে ধরা পড়া নারীর দুই দিনের রিমান্ড

আশুরা ও কারবালা শহীদদের স্মরণে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আলোচনা

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

সাক্ষীকে পলকের জেরা করতে চাওয়ায় যা ঘটল

চেক ডিজঅনার মামলায় আসামির বদলে প্রক্সি দিতে এসে নারী আটক

সুরঞ্জিতের জনসভায় বোমা হামলা মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ

ছেলে হত্যার বর্ণনা দিয়ে নানক-তাপসদের শাস্তি চাইলেন শহীদ ফাইয়াজের বাবা

জামায়াতপন্থি সহকারী অ্যাটর্নি জেনারেলের বক্তব্য অনাকাঙ্ক্ষিত

এবার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে

শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন ২০ সেপ্টেম্বর