হোম > আইন-আদালত

কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে আগুনের ঘটনায় মামলা

৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ট্রেনে আগুনের ঘটনায় অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা করেছে রেলওয়ে থানা পুলিশ। সোমবার কমলাপুরস্থ ঢাকা রেলওয়ে থানায় পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়েছে বলে রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন জানিয়েছেন। এর আগে এই আগুন লাগার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

রোববার রাত ৯টার দিকে কমলাপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের একটি বগিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই সময় খবর ছড়িয়ে পড়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুর্বৃত্তরা দাঁড়িয়ে থাকা ট্রেনটিতে আগুন দিয়েছে।

পুলিশের ধারণা অজ্ঞাত দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে ট্রেনে আগুন দিয়েছে। রেলওয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, তদন্ত সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত এবিষয়ে কোন মন্তব্য করা যাবে না।

রেলওয়ের পরিচালক আনিসুর রহমান জানান, আগুন লাগার কারণ অনুসন্ধানের জন্য রেলওয়ের ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন—ঢাকা অঞ্চলের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কমান্ড্যান্ট, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) এবং রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার।

শামীম ওসমানের নেতৃত্বে হামলার পর শহীদ হন বদিউজ্জামান

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা

এমপি নজরুলের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন ২২ অক্টোবর

‘মতবিনিময়ের উদ্দেশ্য কী, জুলাই সনদ বাতিল করবেন?’

রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণা স্থগিত

রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার

অধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর হামলা, রিমান্ডে সানি সাহা

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর

সাবেক সিটিটিসি প্রধান আসাদুজ্জামানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা