হোম > আইন-আদালত

বিচারপতি আখতারুজ্জামানের চূড়ান্ত শুনানি ২৬ আগস্ট

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে

স্টাফ রিপোর্টার

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আখতারুজ্জামানের বিষয়ে চূড়ান্ত শুনানির জন্য আগামী ২৬ আগস্ট দিন ধার্য করেছেন বাংলাদেশ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সংযোগ দফতর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিচারপতি মো. আখতারুজ্জামানের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করতে গত ২৩ মার্চ রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে নির্দেশনা দেন। পরে গত ২৫ জুন বিচারপতি মো. আখতারুজ্জামানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে তাকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তলব করা হয়। গত ১ জুলাই বিচারপতি আখতারুজ্জামান কাউন্সিলের সামনে হাজির হয়ে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরুদ্ধে ব্যাখ্যা দেন। এরই ধারাবাহিকতায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পূর্ব নির্ধারিত দিন অনুযায়ী আগামী ২৬ আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক আখতারুজ্জামানের বিষয়ে চূড়ান্ত শুনানির দিন ধার্য করেন।

এর আগে এর মধ্যে ২০২৪ সালের ১৬ অক্টোবর হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতির বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে প্রধান বিচারপতি তাদের বেঞ্চ থেকে বিরত রাখেন । তাদের মধ্যে একজন (বিচারপতি শাহেদ নূরউদ্দিন) চলতি বছরের ৩০ জানুয়ারি রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে নিজ স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করেন।

২০২৪ সালের ২০ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে রিভিউ আবেদন নিষ্পত্তি হলে সর্বোচ্চ আদালতের বিচারপতি অপসারণ সংক্রান্ত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুজ্জীবিত হয়। অতঃপর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন তিন সদস্য বিশিষ্ট সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কার্যক্রম শুরু করে। কাউন্সিলের অন্য দুই সদস্য হলেন আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন