হোম > আইন-আদালত

নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন

স্টাফ রিপোর্টার

শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টির বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিল না করায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।

দুদক জানায়, গণঅভ্যুত্থানের পর নাঈমুল ইসলাম খান দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু হয়। তদন্তের অংশ হিসেবে তাদের কাছে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ পাঠানো হয়। কিন্তু তারা নির্ধারিত সময়ের মধ্যে তা দাখিল না করায় দুদক আইনে মামলা করা হয়েছে। একইসঙ্গে তাদের অবৈধ সম্পদের অনুসন্ধানও চলমান রয়েছে। সম্প্রতি আদালতের আদেশে নাঈমুল ইসলাম, তার স্ত্রী ও সন্তানদের ১৬৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

নাঈমুল ইসলাম খান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। গণঅভ্যুত্থানের সময় তিনি বিগত সরকারের পক্ষে গণমাধ্যমে অন্যতম সক্রিয় মুখ ছিলেন। পটপরিবর্তনের পর থেকেই তার সম্পদের খোঁজে মাঠে নামে দুদক। এতে অবৈধ সম্পদের খোঁজ পায় দুদক। নাইমুল ইসলাম খান পলাতক রয়েছে। তবে দুদকের একটি সূত্র জানিয়েছে, তিনি দেশেই আছেন। বিদেশে যাননি। তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি একই আদালত থেকে সাংবাদিক নাঈমুল ইসলাম খান, তার স্ত্রী নাসিমা খান মন্টি ও তাদের তিন মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে। এর আগে ৯ ফেব্রুয়ারি তাঁদের আয়কর নথি জব্দের নির্দেশ দেন আদালত।

রামিসার হত্যাকারীর ফাঁসি চায় রাষ্ট্রপক্ষ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

শহীদ ওয়াসিম হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ

রামিসা হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজই

কারাগার থেকে মুক্তি পেলেন আইভী

সোহেল দায় স্বীকার করলেও নির্দোষ দাবি স্বপ্নার

বিসিবি নির্বাচন চ্যালেঞ্জ, রিট খারিজ

দোষ স্বীকার করে ক্ষমা চাইলেন সোহেল, নির্দোষ দাবি স্বপ্নার

সাত মামলায় হাইকোর্টে দীপু মনির জামিন আবেদন

আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি চলছে