হোম > আইন-আদালত

শেখ হাসিনার সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবে প্রসিকিউশন।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

তিনি বলেন, “রায় পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে অভিযোগে তাদের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে এই দুটি অভিযোগের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে আপিল করা হবে এই শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড প্রদান করানোর জন্য।”

গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়ে রায় প্রকাশ করেছিল ট্রাইব্যুনাল।

শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের এক নম্বর অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি প্রমাণিত হওয়ায় তাকে আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। তবে দ্বিতীয় অভিযোগসহ মোট তিনটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ

দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগ সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব বরখাস্ত

ধানমন্ডিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ধরতে গিয়ে মারধরের শিকার ছাত্রদল, আটক ২

উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের চার নেতা গ্রেপ্তার

মানবতাবিরোধী অপরাধে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে হাজিরের নির্দেশ

কুবি শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড

আসিফের বিরুদ্ধে দুদকের ব্রিফিং কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

শ্যামলীতে চলন্ত বাসে আগুন, শাহজাহানপুরে ৬ ককটেল উদ্ধার

গোপন বৈঠকের অভিযোগে আ.লীগের ছয় নেতাসহ ৭ জন গ্রেপ্তার

ককটেল ও ইয়াবাসহ পিরোজপুরে আটক ১