হোম > আইন-আদালত

নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী কাশিমপুর কারাগারে

স্টাফ রিপোর্টার, গাজীপুর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার দুপুর ২টার দিকে তাকে ওই কারাগারে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার।

তিনি জানান, ডা. সেলিনা হায়াৎ আইভীকে এ কারাগারে স্থানান্তর করা হয়। কারাগারে প্রবেশ করার পর তার শারীরিক অবস্থা, নিরাপত্তা ও অন্যান্য আনুষ্ঠানিকতা যাচাই-বাছাই করা হচ্ছে। বর্তমানে তাকে নির্ধারিত নিরাপত্তা মধ্যে রাখা হয়েছে।

এর আগে শুক্রবার ভোর রাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। সকাল ১০টার দিকে তাকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এমএস

শামীম ওসমানের নেতৃত্বে হামলার পর শহীদ হন বদিউজ্জামান

কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে আগুনের ঘটনায় মামলা

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা

এমপি নজরুলের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন ২২ অক্টোবর

‘মতবিনিময়ের উদ্দেশ্য কী, জুলাই সনদ বাতিল করবেন?’

রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণা স্থগিত

রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার

অধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর হামলা, রিমান্ডে সানি সাহা

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর