হোম > আইন-আদালত

হাসিনা-কামালের সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন

স্টাফ রিপোর্টার

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল

জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড পাওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

গত ১৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় আদালত। দুটি অপরাধে তাকে মৃত্যুদণ্ড ও একটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ওইদিন বেলা ২টা ৫০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন— বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এই মামলায় হাসিনা ছাড়া বাকি দুই আসামি হলেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সাবেক আইজিপি মামুন এই মামলার একমাত্র গ্রেপ্তার আসামি। তিনি এই মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

বিমানের সাবেক এমডির বাসায় নির্যাতিত শিশুটি থাকবে বাবার জিম্মায়

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুসহ ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৫ এপ্রিল

আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ

বিদেশি মদ উদ্ধারের মামলায় খালাস পেলেন বিসিবি পরিচালক কণ্ঠশিল্পী আসিফ

সিটি ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ ৬১ জনের হিসাব জব্দ

জামায়াতের দুই নেতার ভোটের ফল চ্যালেঞ্জ

তাহেরের কাছে হেরে যাওয়া বিএনপি প্রার্থীর হাইকোর্টে আবেদন

কণ্ঠশিল্পী আসিফের বিরুদ্ধে রায় আজ

সাবেক হুইপ সামশুল ও স্ত্রী-কন্যার নামে মামলা