হোম > আইন-আদালত

রাজশাহীর পুলিশ কমিশনারকে আদালতের শোকজ

গ্রেপ্তার আসামির বক্তব্য গণমাধ্যমে

রাজশাহী অফিস

আরএমপি কমিশনার মো. আবু সুফিয়ান। ছবি : সংগৃহীত

রাজশাহীর তেরখাদিয়া এলাকায় বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামি পুলিশি হেফাজতে থাকা অবস্থায় গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মো. আবু সুফিয়ানকে কারণ দর্শানের (শোকজ) নোটিশ দিয়েছেন আদালত।

শনিবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ নোটিশ জারি করেন। নোটিশে পুলিশ কমিশনারকে ১৯ নভেম্বর মধ্যে আদালতে উপস্থিত হয়ে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, গত ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তার স্ত্রী তাসমিন নাহার লুসি ছুরিকাঘাতে গুরুতর আহত হন। এর পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল থেকে অভিযুক্ত লিমন মিয়াকে গ্রেপ্তার এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।

পরে অভিযুক্ত লিমন মিয়া পুলিশি হেফাজতে থাকা অবস্থায় বিভিন্ন গণমাধ্যমে ভুক্তভোগীকে দোষারোপ করে বক্তব্য দেন, যা সুপ্রিম কোর্টের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন।

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিলো হাইকোর্ট

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাঁদপুর আইনজীবী সমিতির বিএনপি প্যানেল বিজয়ী

সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন টয়োটার এমডিসহ তিন কর্মকর্তা

হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদ ২ দিনের রিমান্ডে

আয়নাঘরে গুম করে নির্মম নির্যাতন করা হয় মুক্তিযোদ্ধা ইকবাল চৌধুরীকে

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

নতুন প্রমাণাদি দাখিলে রামপুরা মামলার রায় ঘোষণা স্থগিত

ছেলে মাকে বলে ফু দিয়ে দাও আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করে